
হ্যান্ডস অন উইথ হাসিন (HoH) সম্পর্কে
HoH একটি প্ল্যাটফর্ম যা আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করার সুযোগ দেয়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করে এবং জীবনের পথে সামনে এগোতে সহায়তা করে। ব্যক্তি ও পেশাজীবন সংক্রান্ত অর্থবহ পরামর্শ, মানসিক সহায়তা, মেন্টরিং ও কাউন্সেলিং সাপোর্ট এবং এমপাওয়ারিং কনভার্সেশন-এর মাধ্যমে এটি আপনাকে বর্তমান অবস্থা থেকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে সহায়তা করে।
সহানুভূতিশীল মনোভাব ও বহু বছরের নেতৃত্বের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে আপনি পাবেন নিরাপদ, বিশ্বস্ত একটি জায়গা—যেখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন, নিজের শক্তি খুঁজে পাবেন এবং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। HoH মেন্টরিং ছাড়াও গ্রুপ সেশন, ট্রেনিং এবং ওয়ার্কশপের মাধ্যমে ইনস্টিটিউশন, একাডেমিয়া ও ওপেন প্ল্যাটফর্ম-এ সাপোর্ট প্রদান করে।

